উচ্চ মাধ্যমিক এর ছাত্র



হ্যান্ডওয়ালেট অনেক উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা ব্যবহার করে যারা নিজের হাত খরচ পরিচালনা করে বা যাদের অবসর সময় এ চাকরি রয়েছে। ছাত্ররা যারা প্রোগ্রামটি ডাউনলোড এবং ব্যবহার করেছে, তারা এর স্বচ্ছ, সহজ ব্যবহার পদ্ধতি এবং ব্যক্তিগত ক্যাটাগরি ভূমিকার পছন্দে মুগ্ধ।.

বিশ্ববিদ্যালয়ের ছাত্র



হ্যান্ডওয়ালেট সফটওয়্যারটি মূলত সেসব শিক্ষার্থীদের মাঝে পরিচিত যারা সীমিত খরচ বজায় রাখে এবং তাদের আয় ও ব্যয় এর কড়া হিসাব রাখে।হাজারের বেশি শিক্ষার্থী হ্যান্ডওয়ালেট সফটওয়্যারটি ডাউনলোড করেছে এবং প্রতিনিয়ত এখানে তথ্য প্রদান করে। আমরা অনেক শিক্ষার্থীর চিঠি ও রেফারেল পেয়ে থাকি যারা এর বিশেষ পরিবর্তন এবং ছাত্র জীবনচর্চা,যুগ্ম বাসস্থান,বিশ্ববিদ্যালয়ের বেতন ভাতা বরাদ্দ,বৃত্তি, ছাড় ইত্যাদি যুক্ত করার আবেদন জানায়। .

পরিবার সমূহ

এখন সঞ্চয় করা এবং পরিবারের আর্থিক দিক পরিচালনা করা আগের যেকোনো সময় এর থেকে বেশি গুরুত্বপূর্ণ। এটা পরিষ্কার যে বড় পরিবারের আর্থিক পরিকল্পনা করা বেশ জটিল এবং এটি একটি ব্যবসার ব্যবস্থাপনা থেকে উল্লেখযোগ্যভাবে ভিন্ন নয়; একটি পরিবারে বিভিন্ন বিষয়ের জন্য স্থায়ী এবং উৎসব এ খরচ হয় এবং বেশ কয়েকটি উৎস থেকে স্থায়ী এবং অস্থায়ী আয় হয়। ব্যাপারগুলো বেশি জটিল হয় যেহেতু বেশিরভাগ পরিবার অধিক ব্যাংক অ্যাকাউন্ট এবং কয়েকটি ক্রেডিট কার্ড রাখে এবং পরিবারের সবাই আয় ও ব্যয় করে। হাজারো পরিবার হ্যান্ডওয়ালেট কে তাদের আর্থিক ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম হিসেবে বেছে নিয়েছে। শুধুমাত্র একটি সংক্ষিপ্ত সময়ের ব্যবহারের পরে, অনেক লোক ইতিমধ্যে রিপোর্ট করেছে যে তাদের আর্থিক কর্মক্ষমতা উন্নত হয়েছে,তাদের ব্যাংক অ্যাকাউন্ট ভাল নিয়ন্ত্রনে আসছে, তাদের ঋণ এ ভুল আবিষ্কার এবং এখন আর তাদের ক্রেডিট কার্ডের ডেবিট দেখে খুব খারাপভাবে বিস্মিত হয়না। তারা এখন ওভারড্রাফট এড়াতে বা কমানোর জন্য সক্ষম এবং বাজেট এ "ভোক্তা" জিনিসের উপর ফোকাস করার ভাল ক্ষমতা রাখে।

ভ্রমণকারী এবং যাঁরা বিদেশে থাকেন



হ্যান্ডওয়ালেট প্রো ভ্রমণকারী এবং যাঁরা বিদেশে থাকেন, তাঁদের জন্য একটি অপরিহার্য টুল। হ্যান্ডওয়ালেট দিয়ে যেকোনো মুহূর্তে জানতে পারবেন থাকা, খাওয়া ও প্রবেশ টিকিটে মোট কত খরচ হয়েছে, এমনকি এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণের সময়ও। সব খরচ আপনার নিজের মুদ্রায় দেখতে পাবেন, বিনিময় হার নিয়ে না ভেবে এবং ভ্রমণের প্রতিটি অংশে কোন হার ছিল তা মনে না রেখেই। কয়েকজন একসাথে ভ্রমণ করলে, অংশগ্রহণকারীদের মধ্যে সব হিসাব-নিকাশ হ্যান্ডওয়ালেট প্রো দিয়েই করা যায়।

ক্ষুদ্র ব্যবসায়ের মালিক এবং স্বনির্ভর শ্রমিক

স্ব-নিযুক্ত এবং ছোট ব্যবসার মালিকগন দের জন্য হ্যান্ডওয়ালেট অনেকভাবে গুরুত্বপূর্ণ,ব্যবসার নির্দিষ্ট কার্যক্রমের তত্ত্বাবধান থেকে শুরু করে সম্পূর্ণ আয় ও ব্যয় পরিচালনা করায়। হ্যান্ডওয়ালেট ব্যবহার করে প্রতিদিন কত দামে পণ্যদ্রব্য কেনা বা বিক্রি হয়েছে পূর্বে এবং কার কাছে থেকে কেনা এবং বিক্রি করা হয়ছে তা জানা যায়।আলাদা মুদ্রার নির্ধারিত মূল্য তুলনা করা সম্ভব এবং অগ্রাধিকারযোগ্য বিকল্পটি নির্বাচন করা যায়, বিশেষ করে যখন পণ্যদ্রব্য বিভিন্ন বিকল্প ক্রয়ের জন্য খোলা হয়। প্রত্যাশিত নগদ প্রবাহ আগে থেকে জানা যেতে পারে এবং এই তথ্য সাপেক্ষে বিলম্বিত অর্থ প্রদান নির্ধারণ করা যাবে। হ্যান্ডওয়ালেট আপনাকে একটি নির্দিষ্ট সময় পর আপনার মূল আয় এবং মূল ব্যয় এর হিসাব দেখায় । হ্যান্ডওয়ালেট আরও দেখায় যখন ব্যাংকে টাকা স্থানান্তর করা উপযুক্ত এবং যখন ঋণ গ্রহণের জন্য লাভজনক এবং এটি কিভাবে নির্ধারিত করতে হয়। এটি প্রতিটি ঘটনা যেমন সুদ স্তরের হিসাবে বিভিন্ন পরিমিতির সঙ্গে মানিয়ে নেওয়া সম্ভব, টাকা প্রদান সংখ্যা, লেনদেনের শতাংশ ইত্যাদি এবং এইভাবে সবচে উপযোগী বিকল্পটি খুঁজে পেতে সাহায্য করে। সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে – ব্যবসার তথ্য যেগুলো আপনার সিস্টেম এ রাখার জন্য বেছে নিয়েছেন আর আপনার পাল্ম কম্পিউটারে সর্বত্র আপনার সাথে আছে - আপনার ব্যবসায় এটা নিজেই, বাসায়, কোন আমদানিকারীর সঙ্গে আলোচনার মধ্যে, এবং যখন আপনি বিদেশে নতুন পণ্যের অনুসন্ধানে।

বড় কোম্পানি সমূহ

বিদেশে ব্যবসায়িক সফরে থাকা কোম্পানির প্রতিনিধির জন্য হ্যান্ডওয়ালেট বিজনেস একটি পূর্ণাঙ্গ সমাধান। হ্যান্ডওয়ালেট দিয়ে করের জন্য ভ্রমণ খরচের প্রতিবেদন তৈরি করা অনেক সহজ হয়: ভ্রমণকারী প্রতিটি খরচ সঙ্গে সঙ্গে লিখে রাখেন, সঠিক ক্যাটাগরিতে এবং আগে থেকে ঠিক করা নিয়ম অনুযায়ী। তিনি যেকোনো সময় জানেন কত টাকা কিসে খরচ হয়েছে, এবং পথেই কোম্পানির কম্পিউটার বা হিসাবরক্ষককে আপডেট রাখতে পারেন। হ্যান্ডওয়ালেট বিজনেস-এ অন্য সব সংস্করণের সুবিধা তো আছেই, তার ওপর প্রতিটি লেনদেনে রসিদ বা অনুমোদন নম্বর, ইনভয়েস এবং (প্রযোজ্য হলে) ভ্যাটের হার লেখা যায়। হ্যান্ডওয়ালেট ব্যবহারকারী প্রতিনিধি বিদেশে থাকতেই বিদেশি মুদ্রায় খরচ লিখতে পারেন এবং অঙ্কগুলো ডলার বা ইউরোতে দেখতে পারেন! এছাড়া ডলার বা ইউরোর আয়-ব্যয় স্থানীয় মুদ্রায় রূপান্তর করে দেখতে পারেন, ফলে সহজেই দাম তুলনা করা যায়।